প্রকাশিত: ২০/০২/২০১৭ ১১:০৩ পিএম

ঢাকা:সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কঠোরভাবে দায়িত্ব পালনে নব-গঠিত নির্বাচন কমিশনের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

২০ ফেব্রুয়ারি সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে তিনি এ আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি সহায়ক উপাদান। দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসমূহ ও সাধারণ জনগণের সহযোগিতা অবশ্যই প্রয়োজন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, বৈঠকে নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে সিইসির নেতৃত্বে নতুন কমিশন আস্থার সঙ্গে তাদের দায়িত্ব পালনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন কমিশনার মাহাবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী এবং ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন আন্তরিকতা, সততা ও স্বচ্ছতার সাথে তাদের ওপর অপির্ত দায়িত্ব পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এক্ষেত্রে আমরা রাষ্ট্রপতির কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer