প্রকাশিত: ২৬/১০/২০১৮ ৮:৫৫ এএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে অবশেষে ২৬ অক্টোবর শুক্রবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে।রাতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃরবিউল হাসান জাহাজ চলাচলের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ২৬ অক্টোরব থেকে তিনটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। সেই তিনটি জাহাজ হচ্ছে কেয়ারী সিন্দবাদ,কেয়ারী ক্লোজ এন্ড ডাইন,বে-ক্লুজ।

এদিকে প্রতি বছর অক্টোবর মাসের শুরু থেকে এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলেও এইবার একটু দেরী হয়েছে।

অপরদিকে নাফ নদীর বেশ কয়েকটি স্থানে ডুবন্ত চর জেগে উঠায় জাহাজগুলোকে নাফ নদীর শূন্যরেখা পেরিয়ে মিয়ানমার অভ্যন্তর দিয়ে চলাচল করতে হবে বলে ধারনা করছেন জাহাজের নাবিকরা।

তথ্য সুত্রে জানা যায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পর্যালোচনা করেই আজ বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে পাওয়া গেছে বলে জানান জাহাজ কর্তৃপক্ষ।

ঝুঁকি এড়াতে বিগত বছর জাহাজ গুলোতে যেভাবে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকতেন এ বছরও সেই ধরনের ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন দেশী-বিদেশী পর্যটকরা।

এব্যাপারে সেন্টমার্টিন দ্বীপের একজন ব্যবসায়ী বলেন, টিক সময়ে এ বছর জাহাজ চলাচলের অনুমতি না দিলে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়ত।

এতে এ পর্যটন শীল্পের সঙ্গে জড়িত অন্তত লক্ষাধিক মানুষ বেকার হয়ে পড়ত।#

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer