ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০২/২০২৫ ২:২৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় সারাদেশে চলমান অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হেলাল উদ্দিন (৪৫), জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঐ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল কাশেমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

তিনি বলেন, “গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) সারাদেশে এই অভিযান শুরু হলে উখিয়া থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ তিনজন কে গ্রেফতার করা হয়

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...