ফিল্মিস্টাইলে শহরের পেশকারপাড়া থেকে কলেজ ছাত্রীকে অপহরণ করার ৩ দিন পরও উদ্ধার না হওয়ায় অবশেষে ৪ দুর্বৃত্তকে আসামি করে মামলা দায়ের করেছে অপহৃতার পিতা। সূত্র জানায়, শহরের পেশকারপাড়ার বাসিন্দা ও কক্সবাজার সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী, বিজ্ঞান বিভাগের ঐ ছাত্রীকে (১৭) দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল টেকপাড়ার এহেছান (৩০)। এ ঘটনা নিয়ে মেয়ের পিতা ইতোপূর্বে একাধিক অভিযোগসহ জিডি করেন থানায়। পরবর্তীতে অভিযুক্ত এহেছানসহ বখাটেদের অত্যাচারে কলেজে যাওয়া-আসা বন্ধ করে দেয় ছাত্রীটি। গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় পাশ^বর্তী দাদার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রীকে প্রকাশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে একটি সিএনজি ট্যাক্সিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তকে। ঘটনার পরপর বিষয়টি থানা পুলিশ ও র্যাবকে জানানো হলে রাতে ব্যাপক অভিযান চালানো হয়। অপহরণের ৩ দিনেও উদ্ধার না হওয়ায় এহেছানকে প্রধান আসামি করে মামলা করে অপহৃতার পিতা।
পটুয়াখালীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। ...
Single Page Footer

পাঠকের মতামত