প্রকাশিত: ২৬/০১/২০২০ ২:২২ পিএম

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজ। অনন্য সৌন্দর্য মন্ডিত এ প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়নের অনন্য অবদানের কারিগর এ কলেজেরই বর্তমান অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। ২০১৩ সালে অধ্যক্ষ হিসেবে তিনি যোগদানের পর থেকেই কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনসহ পঠন ও পাঠন তথা শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান কলেজ ক্যাম্পাস দেখে মুগ্ধ হয় আগত সকলেই। তাঁরই প্রচেষ্টায় কলেজে ভবনসমূহের আশপাশে নানা প্রজাতের ফলজ ও ঔষধি গাছের চারা লাগানো থেকে শুরু করে কলেজের অভ্যন্তরীণ রাস্তাঘাট মেরামত, খেলার মাঠ সংস্কার, ভবনের সম্প্রসারণ, শিক্ষার্থীদের সুবিধার্থে ক্লাস রুম সংস্কার, সীমানা প্রাচীর নির্মাণ, নিরাপত্তা বিধানে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপদ সুপেয় পানির জলাধার স্থাপন, কলেজ ক্যাম্পাসকে ওয়াইফাই জোনে পরিবর্তন, শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা, ফলাফলসমূহ অনলাইনে প্রকাশসহ বাহ্যিক ও অভ্যন্তরীণ বহুমাত্রিক উন্নয়ন সাধিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরীর নিবিড় পরিচর্যায় ছাত্রীনিবাসের আঙ্গিনা, কলেজের প্রশাসনিক ভবনের সম্মুখস্থ বাগান ও তৎসংলগ্ন নির্মিত দু’টি বিরল প্রজাতির উদ্ভিদ সংরক্ষণাগারে বাহারি ফুলে কানায় কানায় ভরে উঠেছে। গাদা, সিলভিয়া, ডায়ান্তাজ, কচমচ, জিনিয়াসহ নানা প্রজাতির ফুল রয়েছে এখানে। দৃষ্টিনন্দন এ সকল ফুল দেখে যে কেউই ফুলগুলোর সাথে অন্তত একটি ছবি উঠাতে ভুল করেন না।
এ ব্যাপারে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম জানান, ফুল পবিত্রতা ও শুভ্রতার প্রতীক। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা এরূপ মনোমুগ্ধকর নানা প্রজাতির ফুলে ফুলে ভরে তুললে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানমুখী হবে। বর্তমানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রতি বিমুখীতা দেখা যায়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে সহপাঠ্যক্রমের পাশাপাশি সুন্দর পরিবেশ তৈরি করতে পারলে শিক্ষার্থীরা বিদ্যালয় তথা কলেজমুখী হবে এবং এটি গুণগত শিক্ষা নিশ্চিতকরণে সহায়ক ভ‚মিকা পালন করবে।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer