প্রকাশিত: ১৯/১১/২০১৮ ১২:৪০ পিএম

প্রেস বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রিয় কমিটির সদস্য ও সিএসবি২৪ ডটকম এর সম্পাদক, দৈনিক আমাদের সময় ও হিমছড়ি’র উখিয়া প্রতিনিধি পলাশ বড়ুয়া বলেছেন, অনলাইন নিউজ পোর্টাল গুলো অন্যান্য গণমাধ্যমের সাথে প্রতিযোগিতাপূর্ণ সংবাদ পরিবেশনের মাধ্যমে কক্সবাজারকে ব্রান্ডিং সহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বহিবির্শ্বে উপস্থাপন করে যাচ্ছে।

বিশ্বায়নের এই যুগে অনলাইন সংবাদের জনপ্রিয়তা যে হারে বাড়ছে তার প্রতি সরকারের সু-নজর দেয়া জরুরী। তবে সম্ভাবনার এই খাত এখনো কোন ধরণের সুযোগ-সুবিধার আওতায় আসেনি। তাই অচিরেই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে নিউজ পোর্টাল গুলোকে নিবন্ধনের আওতায় এনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

১৮ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৭ টায় উখিয়ার উপজেলার কোটবাজারস্থ ক্ষিরুদ সিটি সেন্টারে ডিবিডিনিউজ২৪ডটকম কার্যালয় পরিদর্শন কালে তিনি এ কথা বলেছেন। সাথে ছিলেন সিএসবি২৪ডটকম এর ভ্রাম্যমান প্রতিনিধি সবুজ বড়ুয়া। ওই সময় তাঁকে ডিবিডিনিউজ২৪ডটকম পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ।

এ সময় উপস্থিত ছিলেন ডিবিডিনিউজ২৪ডটকম এর উপদেষ্টা মোহাম্মদ ইউনুছ চৌধুরী, প্রকাশক ও সম্পাদক জসিম আজাদ, নির্বাহী সম্পাদক শরীফ আজাদ, অনলাইন প্রেসক্লাব উখিয়ার সভাপতি মিছবাহ আজাদ, ইয়াং নেটওয়ার্ক সোসাইটি কোটবাজারের সভাপতি আবদুল মাজেদ, ইব্রাহীম খলিল আশিক, এডমিন আশিকুর রহমান আশিক, জিসান বড়ুয়া, যোবায়েত হোসেন প্রমুখ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...