ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১১/২০২৬ ৮:৪৪ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান নানা বিতর্ক ও অশান্তি থেকে নিজেকে দূরে রাখতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর পরিকল্পনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি।

নিজের নাচের ভিডিও অনলাইন দুনিয়য়ি ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছিলেন মোনামী। এবার অনলাইন দুনিয়ার নেতিবাচক আলোচনা থেকে বেরিয়ে বারবার প্রকৃতির কাছে আশ্রয় খুঁজেছেন বলে জানিয়েছেন তিনি। এবার তার ভ্রমণের সম্ভাব্য গন্তব্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহরীন আমিন ভুইয়া মোনামি লেখেন, অনলাইনে যখনই অশান্তি শুরু হয়েছে, তখনই তিনি এসব অপ্রয়োজনীয় আলাপ থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রকৃতির কাছে ছুটে গেছেন। এবারও তেমনই একটি পরিকল্পনা করছেন তিনি। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে সেন্ট মার্টিন যাওয়ার কথা ভাবছেন।

তবে ভ্রমণের পরিকল্পনা করলেও এখনো পছন্দের থাকার জায়গা ঠিক করেননি তিনি। তাই সেন্ট মার্টিনের সুন্দর ও নান্দনিক (এস্থেটিক) রিসোর্টের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের কাছে সুপারিশ চেয়েছেন।

সব মিলিয়ে অনলাইন দুনিয়ার কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে নীল জলরাশি, সমুদ্র আর প্রকৃতির মাঝে সময় কাটানোর অপেক্ষা রয়েছেন এই ঢাবি শিক্ষিকা।

উল্লেখ্য, নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, সে আশঙ্কা তার ছিল। তবে তাতে তিনি বিচলিত হননি। কারণ, এটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...