প্রকাশিত: ০১/১২/২০১৬ ৭:৪৪ এএম

sp-rezul20161201015958নিজস্ব প্রতিবেদক ::

অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পদে পদন্নোতি পেলেন কক্সবাজার সদর মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল করিম।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারিকৃত এক আদেশে পুলিশের ২৩৫ জন এএসপি থেকে অতিরিক্ত এসপি পদে পদোন্নতি পেয়েছেন। তাদের মধ্যেই একজন রেজাউল করিম।

রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ বিষয়ে মাস্টার্স করে ২৯তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সাইন্সে মাস্টার্স করেন।

সম্প্রতি কক্সবাজার সদর থানার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগ দেন রেজাউল করিম। এর আগে তিনি হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি ফোর্সে কর্মরত ছিলেন।

ট্যুরিস্ট পুলিশ গঠনের শুরু থেকেই তিনি সংস্থাটির সঙ্গে কাজ করেছেন। কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, মৌলভীবাজার ও ঢাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম চালুতেও তার অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer