ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৫/২০২৩ ১০:০০ পিএম

বাংলাদেশের আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে ইতোমধ্যে নির্বাচন কমিশনের আমন্ত্রণ পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী জুলাই মাসে ইইউর একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। তবে নির্বাচন অংশগ্রহণমূলক না হলে পর্যবেক্ষণ না পাঠানোর ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

মঙ্গলবার (৯ মে) ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইইউ রাষ্ট্রদূত এই কথা বলেন। সংবাদ সম্মেলনে সুইডেন, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও স্পেনের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

ইইউ রাষ্ট্রদূত জানান, নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ দল পাঠাবে ইউরোপিয়ান ইউনিয়ন। স্বাধীন ওই বিশেষজ্ঞ দল জুলাই মাসে বাংলাদেশে আসবে এবং পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মতামত ইইউ’র হাই রিপ্রেজেন্টিটিভ (পররাষ্ট্রমন্ত্রী) জোসেফ বোরেলের কাছে জমা দেবে। নির্বাচনের সময়ে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না, সেটির সিদ্ধান্ত নেবেন জোসেফ বোরেল।

তবে নির্বাচন অংশগ্রহণমূলক না হলে পর্যবেক্ষক পাঠানো হতে না এমন কথা জানিয়ে তিনি বলেন, ‘জোসেফ বোরেল যখন বাংলাদেশকে পর্যবেক্ষক পাঠানোর অগ্রাধিকার তালিকায় রাখেন, তখন তিনি বলেছিলেন যে, পর্যবেক্ষক তখনই পাঠানো হবে যখন নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে তিনি বলেননি যে, এক্স পার্টিকে অংশগ্রহণ করতে হবে বা ওয়াই পার্টিকে অংশগ্রহণ করতে।’

রাষ্ট্রদূত বলেন, ‘বিশেষজ্ঞ দল এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতিও দেখবে। সব দলের সঙ্গে আলোচনা এবং মূল্যায়ন করবে- আমরা কোনটিকে অংশগ্রহণমূলক হিসেবে বিবেচনা করব। আমরা এখনই বলতে পারছি না যে, অমুক দল অংশগ্রহণ করল বা করল না এবং সেটির ওপর পর্যকেক্ষক পাঠানো নির্ভর করছে।’

বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়ে আমরা সব দলের সঙ্গেই আলোচনা করছি। বাংলাদেশের জনগণের মতো ইউরোপীয় ইউনিয়নও এ দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায়। যেই নির্বাচন হবে সংঘাতহীন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...