উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০১/২০২৪ ১০:৩৮ এএম , আপডেট: ২৮/০১/২০২৪ ১০:৪২ এএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন “কানেক্টটেড বাংলাদেশ” প্রকল্পের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে চলমান ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি স্থাপন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প প্রায় ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে, আশা করছি আগামী মাসে ১০-২০ এমবিপিএস পর্যন্ত সেবা দেওয়া হবে। এই ইউনিয়নের সকলে এ সুযোগ-সুবিধা ও সেবা পাবে, এর ফলে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সরকারের সেবাটা নিশ্চিত করতে পারবো। প্রধানমন্ত্রী’র স্মার্ট ইউনিয়ন গড়ে তোলার যে লক্ষ্য দিয়েছেন সেটি পূরণের জন্য এই প্রকল্প অনেক বেশি সহায়ক হবে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে চলমান ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি স্থাপন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-সচিব জগদীশ চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আদনান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক এহসান উল্লাহ সাইফ’সহ ইউপি সদস্যবৃন্দ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...