ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০১/২০২৪ ১০:০৯ এএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, কুতুবদিয়া সেন্টমার্টিনসহ কক্সবাজারের পাহাড়ি দুর্গম অঞ্চল উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে খুব শিগগিরই।

রোববার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় কক্সবাজার শহরের ডাকঘর ও বিটিসিএল এর একচেঞ্চ অফিস এবং টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এসময় পলক আরও বলেন, দেশের প্রতিটি ডাকঘরকে উন্নত, আধুনিক, স্মার্ট ডাকঘরে পরিণত করা হবে। একই সঙ্গে বিটিসিএল ও টেলিটকের সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। পরিদর্শনের সময় ডাকঘর, বিটিসিএল ও টেলিটকের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী সেন্টমার্টিনের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের টেলিমেডিসিন বিভাগের কার্যক্রম এবং ডাক অধিদপ্তরের আওতায় জরাজীর্ণ ডাকঘর সংস্কার বা পুনর্বাসন শীর্ষক প্রকল্প কর্তৃক চলমান সেন্টমার্টিন সাব-পোস্ট অফিস পুনঃনির্মাণ কাজ পরিদর্শন করেন। ২ দিনের কক্সবাজার সফর শেষে সন্ধ্যা ৬টায় তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer