প্রকাশিত: ২৪/১১/২০২১ ১০:১৯ পিএম

বার্তা পরিবেশক::
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াবুল সিআইপি দ্বিতীয়বারের মতো সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও মরহুম আমির হোসাইন মেম্বারের চতুর্থ ছেলে। বিশিষ্ট ব্যবসায়ী মো জিয়াবুল টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী মেসার্স বিছমিল্লাহ ট্রেড সেন্টার, মেসার্স আমির এন্টারপ্রাইজ, মেসার্স এম জেড এন্টারপ্রাইজ ও মেসার্স আমির ফিলিং স্টেশন (সত্বাধিকারি) ২০২১ সালে কক্সবাজার জেলা অঞ্চলের সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১০ সালেও প্রথমবারের মতো টেকনাফ স্থলবন্দরে আমদানি রপ্তানির বিপরীতে সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। মরহুম হাজী আমির হোসাইন মেম্বারে ১০ জন ছেলে-মেয়ের মধ্যে মোঃ জিয়াবুল চতুর্থ ছেলে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে আয়কর বিভাগের উদ্যোগে চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কর অঞ্চল ১ এর কমিশনার সৈয়দ আবু দাউদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। পরে আবু হেনা মোঃ রহমাতুল মুনিম স্বাক্ষরিত ক্রেস্টটি মোঃ জিয়াবুল হাতে তুলে দেন অতিথিরা। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বোর্ড আয়কর অনুবিভাগ “সেরা করদাতা সম্মাননাপত্র” কর অঞ্চল-৪, চট্টগ্রাম এর সম্মানিত করদাতা মোঃ জিয়াবুল টিআইএন:১৮৩১৩৯১০২০৪৩ ২০২০-২০২১ কর বছরে কক্সবাজার জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী তরুণ করদাতা (৪০ বছর বয়সের নিচে) হওয়ায় তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী খাতুন মনজুর মোর্শেদ, মোঃ জিয়াবুলের চার ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং সি এন্ড এফ এজেন্ট হাজি মোহাম্মদ আয়াজ, হাজি মোহাম্মদ বেলাল আলী, হাজি মোহাম্মদ রফিক কাউন্সিলর ও হাজি মোহাম্মদ ইউনুচ প্রমূখ।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer