প্রকাশিত: ২৫/০৪/২০২২ ১:২৪ পিএম , আপডেট: ২৫/০৪/২০২২ ১:৩২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
মুজিব বর্ষ উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে । সোমবার ( ২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজিব জানান ২৬ এপ্রিল তৃতীয় পর্যায়ে ২২০ টি নতুন গৃহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। একই সাথে জমির দলিল ও খতিয়ান প্রদান করা হবে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন , উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণ মাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তৃতীয় পর্যায়ে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২ শত ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আগামী ২৬ এপ্রিল মুজিববর্ষের ঘর ও জমি প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষের নতুন গৃহে বিশুদ্ধ পানি সরবরাহ সহ বিদ্যুৎ সুবিধা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন,”নতুন ঘর পাওয়া পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রীর ১টি করে প্যাকেট বিতরণ করা হবে। প্যাকেটে থাকবে ২ কেজি ছোলা,১ কেজি মুড়ি,১ কেজি খেজুর,১ লিটার তেল,দেড় কেজি চিনি,পেয়াজ,মসলা দুধসহ ইফতার সামগ্রী।

এছাড়া আলাদা ভাবে দেওয়া হবে ২টি পাতিল, ১ টি কড়াই, ১টি ফ্লোরম্যাট,১ টি মশারীসহ কিচেন ও অন্যান্য সামগ্রীর একটি করে প্যাকেটও সাথে দেওয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান, জালিয়াপালং ইউনিয়নে ২৮টি রত্নাপালং ইউনিয়নে ৩০টি, হলদিয়াপালং ইউনিয়নে ২০টি রাজাপালং ইউনিয়নে ১০০টি ও পালংখালী ইউনিয়নে ৪২টি মুজিব বর্ষের নতুন করে নির্মাণ করা হয়েছে। একই সাথে ভুমিহীন পরিবারগুলোকে খাস জমিও বরাদ্দ দেওয়া হবে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer