প্রকাশিত: ২২/০৪/২০২২ ১১:৪৪ এএম , আপডেট: ২২/০৪/২০২২ ১১:৪৬ এএম

ফারুক আহমদ, উখিয়া :
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রুপ পতি গ্রামের সালমা আক্তার (১৪) নামক এক স্কুলছাত্রী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। । নিখোঁজ স্কুল পড়ুয়া মেয়ের সন্ধান না পেয়ে পুরো পরিবারের ও আত্বীয় স্বজনরা গভীর উৎকণ্ঠায় দিনযাপন করছেন।
নিখোঁজ স্কুলছাত্রীর উদ্ধারে মা মনোআরা বেগম উখিয়া থানার পুলিশের নিকট শরণাপন্ন হয়েছে। গত ১৯ এপ্রিল এ ব্যয়পারে থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। যার জিডি নম্বর ১০০০ /২০২২।

জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুপপতি এলাকার বাসিন্দা আব্দুল গফুরের কন্যা সালমা আক্তার ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( মাধ্যমিক পর্যায়ে উন্নীত ) ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত।
পিতা আব্দুল গফুর জানান, গত ১৪ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে মেয়ে বের হন। বিকেল গড়িয়ে সন্ধা ঘনিয়ে আসলেও মেয়ে বাড়িতে না আসলে বিভিন্ন আত্মীয়স্বজন ও সম্ভাব্য এলাকায় খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘ ৮ দিন পার হলেও নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান মেলেনি।
মাতা মনোয়ারা বেগম জানান , পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের এক বখাটে যুবক আমার মেয়ে সালমা স্কুলে যাওয়ার পথে ইভটিজিং সহ অপহরণের হুমকি ধমকি দিয়ে আসছিল। মা কান্নারত অবস্থায় সাংবাদিকদেরকে বলেন আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে স্থানে আটকিয়ে রেখে নির্যাতন চালাচ্ছে।

নিখোঁজ স্কুলছাত্রী কে সন্ত্রাসীদের আস্তানা থেকে দ্রুত উদ্ধার করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট পরিবারের সদস্যরা আকুল আবেদন জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...