প্রকাশিত: ১৭/০৭/২০২১ ১২:৪৯ পিএম , আপডেট: ১৭/০৭/২০২১ ১২:৫২ পিএম

হোয়াটসঅ্যাপে স্বাস্থ্যসেবা দেওয়ার ঘোষনা দিয়ে ফেইসবুক স্টার্টাস দিয়েছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ও উপজেলা কোভিড-১৯ ফোকাল ডা. এহেচান উল্লাহ সিকদার।

তার স্টার্টাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হল।

উখিয়া উপজেলার কোভিড-১৯ পজিটিভ রোগীদের জ্ঞাতার্থে বলছি, অনুগ্রহ করে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্যে 01810-158-564 নাম্বারে হোয়াটস অ্যাপে যোগাযোগ করবেন। যতটুকু সম্ভব সহযোগিতার চেষ্টা করব।

যাদের নূন্যতম লক্ষন (জ্বর, সর্দিকাশি, গলা-ব্যাথা, মাথা-ব্যাথা ইত্যাদি) দেখা দিবে, দ্রুত নিকটস্থ চিকিৎসকের সাথে দেখা করে প্রয়োজনীয় পরামর্শ & ব্যবস্থাপত্র সংগ্রহ করে কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষার নমুনা দিয়ে কোয়ারেন্টাইনে চলে যান।

অবশ্যই নমুনার রেজিঃ নম্বর, যোগাযোগের জন্যে প্রদেয় সচল ফোন নাম্বারটি খেয়াল রাখুন।
নমুনা দেয়ার ৭২-৯৬ ঘন্টা পরেও কোন ম্যাসেজ/রেজাল্ট না পেলে আমাকে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে হোয়াটস অ্যাপে যোগাযোগ করুন। আমি সহযোগিতা করার চেষ্টা করব।

জরুরি প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে সরাসরি ফোন দিতে পারেন।

বিঃদ্রঃ কোভিড-১৯ সনাক্তকরণের। RT-PCR পরীক্ষা কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে হয় & ম্যাসেজ আসবে ঢাকা ডিজিহেলথ হতে।
ম্যাসেজ পাঠানোর প্রক্রিয়ায় আমাদের কোন ভুমিকা নেই।
তবে আমাদের কাছে সম্ভাব্য কোভিড রোগীদের রেজাল্টশীট আসলেই আমরা সম্ভবপর দ্রুততার সাথে পজিটিভ রোগীদের ফোন দিই, যোগাযোগের চেষ্টা করি।

~ডা. এহেচান উল্লাহ সিকদার
মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) &
উপজেলা কোভিড-১৯ ফোকাল,
উখিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।
01810-158-564 (What’s App)

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer