উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/১০/২০২৫ ৯:০১ পিএম , আপডেট: ২৩/১০/২০২৫ ৯:০২ পিএম

আর্ত মানবতার সেবায় সীমান্তের প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা ইউনিয়নের খারাংখালী বিওপি এলাকার মগপাড়া প্রাইমারি স্কুলে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি। এ সময় মোট ২০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এর মধ্যে পুরুষ ৬১ জন, নারী ৮৫ জন এবং শিশু ৫৪ জন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি এবং উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ।

লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,বিজিবি শুধুমাত্র সীমান্ত সুরক্ষার দায়িত্বেই নয়, বরং মানবিক সহায়তার মাধ্যমেও সীমান্ত অঞ্চলের জনগণের পাশে আছে। বিজিবির এসব উদ্যোগ স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বাংলাদেশের সর্বদক্ষিণ সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও বিজিবি “সীমান্তের আস্থার প্রতীক” হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...