প্রকাশিত: ২৫/০২/২০২২ ৯:১৪ এএম

টেকনাফ সংবাদদাতা:
টেকনাফ সদরের ৮ নং ওয়ার্ডের নাজিরপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কর্ডেইড কর্তৃক নির্মিত ৫ কিলোমিটার মাটির রাস্তা উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) রাস্তাটি উদ্বোধন করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

এ সময় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, ইউপি সদস্য এনামুল হক ও এনজিও কর্ডেইডের কর্মকর্তারাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে মেম্বার এনামুল হক জানান, কর্ডেইড একটি বেসরকারি মানবিক আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা। বিগত ৪ বছর ধরে সংস্থাটি টেকনাফের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাদের অর্থায়নে নাজিরপাড়ার ৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়।

তিনি জানান, রাস্তা নির্মাণে দৈনিক ৫০০ টাকা সমান মজুরিতে ২০ দিন ধরে কাজ করেছে ৬২ জন পুরুষ ও মহিলা শ্রমিক। রাস্তাটির কারণে স্থানীয় বাসিন্দারা প্রচুর উপকৃত হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer