প্রকাশিত: ৩০/০৬/২০২১ ১:৫৫ পিএম , আপডেট: ৩০/০৬/২০২১ ২:০০ পিএম

ইমাম খাইর::
টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে তিনজন স্থানীয় গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ নেছারপার্ক (উত্তর), ব্লক-সি/৮, ক্যাম্প-২৭ (জাদিমুরা) এলাকায় ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন- স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ (৩০), সালামতুল্লাহ (২২) ও মোহাম্মদ হাছন (১৬)। তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়নি।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক বুধবার দুপুরে এই সংবাদ জানিয়েছেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে মৃত বশরের তিন ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী হাসেমুল্লা (৩০), নুরু (৩৫), আবু তাহের কালু স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের বসত বাড়ীতে অতর্কিত হামলা, মারধর ও গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ, সালামতুল্লাহ ও মোহাম্মদ হাছন গুরুতর আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তবে, সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।

তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক ও নজরাধীন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer