প্রকাশিত: ২৩/০৩/২০২২ ৫:০০ পিএম

কক্সবাজারের চকরিয়ায় ‘ঘুমের ওষুধ সেবন করিয়ে দুই বোনকে ধর্ষণ’ মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেফাতর করেছে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৩ মার্চ) সকালে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফাতর আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল (২৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের লম্বাখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৫-এর অধিনায়ক জানান, গত বছরের ২২ জুন ভুক্তভোগী এক তরুণীকে বাড়িতে একা রেখে পরিবারের অন্য সদস্যরা অন্যত্রে বেড়াতে যান। রাতে একা থাকতে ভয় পাওয়ায় ওই তরুণী তার চাচাতো বোনকে ডেকে এনে ঘুমাতে যান। পরিবারের অন্য কোনো সদস্য না থাকার সুযোগে জুয়েল কৌশলে বাড়িতে প্রবেশ করে। এ সময় কৌশলে তিনি দুই বোনকে ঘুমের ওষুধ সেবন করান। এতে অজ্ঞান হয়ে পড়লে দুই বোনকে ধর্ষণ করেন তিনি।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, এক পর্যায়ে দুই বোনের জ্ঞান ফিরলে তারা পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে ধর্ষণের আলামত পাওয়ায় ভুক্তভোগী এক তরুণীর বাবা বাদী হয়ে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে আসামি করে থানায় মামলা করেন।

খাইরুল ইসলাম আরও জানান, ধর্ষণ ঘটনার পর থেকে মামলার আসামি গ্রেফাতর এড়ানোর জন্য আত্মগোপন করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। আসামি গাজীপুরের ভবানীপুর এলাকায় অবস্থান করছে- এমন খবরে মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফাতর করে। বুধবার সকালে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...