সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫/০১/২০২৫ ৭:১৩ এএম

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পযর্ন্ত ভোট গ্রহণ করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইতিপূর্বে জেলা সমবায় অফিস কর্তৃক তিন সদস্য বিশিষ্ট সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির (নিবন্ধন নং-৮৪১) নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।উক্ত কমিটির সদস্যরা হলেন-সভাপতি উপজেলা সমবায় অফিসার কবির আহমদ, সদস্য নুর আহমদ ও মৌঃ আবদুর রহমান।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত অনুষ্টিতব্য বিশেষ সাধারন সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন/২০২৫ সেন্টমার্টিনস্থ জেটিঘাট সমিতির কার্যালয়ে এ গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। গোপন ব্যালটের ভোটে রশিদ আহমদ আনারস প্রতীক ২৪ ভোট পেয়ে সভাপতি, জয়নাল আবেদীন উড়োজাহাজ প্রতীক ৩০ ভোট পেয়ে সহসভাপতি ও জাহাঙ্গীর আলম দেওয়ালঘড়ি প্রতীকে ২২ভোটে সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ আবদুর রব ও সদস্য নজির আহমদ।
উপজেলা সমবায় অফিসার কবির আহমদ জানান, উৎসব মুখর পরিবেশে স্বচ্ছতার মাধ্যমে সুষ্টুভাবে নির্বাচন অনুষ্টিত হয়েছে। বিধি মোতাবেক যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হয়। সকলের সহযোগিতা শান্তিপূণ ও সুন্দর পরিবেশে নিবাচন শেষ করায় সকলকে ধন্যবাদ জানান।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...