হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ৯:৪৮ পিএম

ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলা ও কারাভোগের শিকার সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম শাহজালাল চৌধুরী অবশেষে আমেরিকায় পৌঁছেছেন। দীর্ঘ এক দশক পর স্ত্রীকে সাথে নিয়ে বড় মেয়ের সঙ্গে দেখা করতে পারার আনন্দে আপ্লুত এই নির্যাতিত জননেতা আবেগঘন কণ্ঠে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) টানা ২৪ ঘণ্টার জার্নি শেষে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান। তার বড় মেয়ে শাহলা জাবিন স্বর্ণা আমেরিকার জুরি বোর্ডের সদস্য এবং জামাই আব্দুল কাদের রিজভি ২০০৯ সাল থেকে সেখানকার স্থায়ী বাসিন্দা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মেয়ের সংসারে প্রবেশ করা এই সফর তার কাছে শুধু পারিবারিক নয়, রাজনৈতিক জীবনের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে নতুন করে দাঁড়ানোর এক সুযোগও বটে।
আমেরিকা পৌঁছে এ.কে.এম শাহজালাল চৌধুরী এই প্রতিবেদককে বলেন, “আওয়ামী লীগ সরকার আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে নির্যাতন করেছে। র‍্যাব-পুলিশ দিয়ে আমার ঘর ঘেরাও করা হয়েছিল। আমাকে হত্যার ষড়যন্ত্রও হয়েছিল। আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। বিদেশে থাকাকালীন সৌদি আরব, দুবাই, কাতারসহ বিভিন্ন দেশে পালিয়ে থাকতে হয়েছে। সেসময় জুলফিকার আলী ভুট্টোসহ প্রবাসী ভাইয়েরা আমাকে সহযোগিতা করেছেন।”
দীর্ঘশ্বাস ফেলে তিনি আরও বলেন, “আমার বড় মেয়েকে ১০ বছর দেখতে পারিনি। আজ স্ত্রীর সঙ্গে তাকে দেখতে পেয়ে বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন হালকা হলো।”
শাহজালাল চৌধুরী জানান, সফরকালে তিনি নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট হাউস এবং ফেডারেল কোর্টের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এর আগে তিনি সৌদি আরব, দুবাই, কাতার, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়াসহ একাধিক দেশ সফর করেছেন।
জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “তফসিল ঘোষণা করা হলে নভেম্বরের দিকে দেশে ফিরে আসব।” একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
তার এই সফর কেবল ব্যক্তিগত জীবনের আনন্দের নয়, বরং রাজনৈতিক নির্যাতনের দীর্ঘ দুঃসহ অভিজ্ঞতা পেরিয়ে আবারও নতুন করে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ের বার্তাও দিচ্ছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...