ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ২:২৭ পিএম , আপডেট: ২৪/০৬/২০২৩ ৮:০৯ পিএম

নওগাঁ জেলার মান্দা থানার চকনারায়নে গ্রামে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ব্র্যাকের এক এনজিও কর্মীর বিরুদ্ধে। বিয়ে করে ৩ বছর সংসার করার পর সে এখন খোঁজ খবর নিচ্ছে না। ভুক্তভোগী নারী উপায় না পেয়ে তার কর্মস্থলের ইমেইলে ব্র্যাক মানব সম্পদ বিভাগে অভিযোগ দিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত এনজিও কর্মী মাহমুদুল হাসান রিমন রোহিঙ্গা ক্যাম্প PHC Camp-1 এ ব্র্যাক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। সেই সাঁথিয়া থানার ধুলাউড়ি ইউনিয়নের ডোরজানি গ্রামের মোঃ আব্দুল হান্নান ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০২০ সালের ৩ মার্চ নওগাঁ জেলার মান্দা থানার চকনারায়নে গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লা মেয়ে জান্নাতুন ফেরদৌস ও মাহমুদুল হাসান রিমন বিয়ে করেন। বিয়ের পর জান্নাতুন ফেরদৌসকে উখিয়ায় বাড়া বাসায় নিয়ে আসে মাহমুদুল হাসান রিমন। সেখানে শুরু হয় জান্নাতুন ফেরদৌসের উপর নির্যাতন।
ভুক্তভোগী নারী বলেন,রোহিঙ্গা ক্যাম্প PHC Camp-1 এ ব্র্যাক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত মাহমুদুল হাসান আমার স্বামী। আমাদের বিবাহ ২রা মার্চ ২০২০খ্রিঃ পারিবারিক ভাবে সম্পন্ন হয়। বিবাহের পর থেকে আমার স্বামী ও তার পরিবার যৌতুক ও বাড়ির বিভিন্ন আসবাবপত্রের দাবিতে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। গত ফেব্রুয়ারি মাসের আমার পরিবার প্রায় দেড় লাখ টাকা মূল্যের ফার্নিচার পাঠালেও আরো নগদ অর্থ যৌতুক হিসেবে না দেওয়ায় উখিয়ায় থাকাকালীন ১২-০৩-২০২৩ খ্রিঃ থেকে ১৮-০৩-২০২৩খ্রিঃ পর্যন্ত মারধর করে এবং ১৮-০৩-২০২০ খ্রিঃ তারিখে আমার বাবার বাসায় আমাকে রাখতে এসেও আমাকে শারীরিক ভাবে নির্যাতন ও মারধোর করে যার মেডিকেল সার্টিফিকেট নিচে সংযুক্ত করা হলো। পরবর্তীতে আমার চিকিৎসার কথা বলে আমার স্বামী ও শশুর শাশুড়ী আমাকে আমার বাবার বাসায় রেখে যায়। কিন্তু বাসায় গিয়ে আমার এবং আমার পরিবারের সাথে কোনরূপ আলোচনা ছাড়াই আমাকে আকস্মিকভাবে তালাকনামা পাঠায় যা আমি গ্রহণ করিনি। আমি আমার প্রতি এই অন্যায়ের সঠিক বিচার চাই। আমি তালাক চায়না আমি স্বামীর সাথে সংসার করতে চাই।

অভিযুক্ত মাহমুদুল হাসান রিমন সত্যতা স্বীকার করে বলেন, আমাদের বিষয়টি আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে বিচারাধীন আছে ঈদের ৭ দিন পর বিচার হবে। তবে আমি তার জন্য তালাকনামাও পাঠিয়েছি।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer