প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬/১২/২০২৩ ৩:০৮ পিএম

আজ (২৬ ডিসেম্বর ২০২৩) বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার অঞ্চল সেনাপরিবার কল্যাণ সংস্থা (সেপকস্) ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চলের উদ্যোগে স্থানীয় দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকাল ১০ টায় রামু সেনানিবাসের ইংলিশ স্কুল ও কলেজ প্রাঙ্গনে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়। চলতি মাসের শীতের প্রকোপ মোকাবেলায় সেপকস্ ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল এর উদ্যোগে স্থানীয় দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে ২৫০০ টি কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেপকস্ ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল এর সভানেত্রী নুসরাত মাসুদ। এ সময় তিনি বলেন, সেপকস্ ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা জনকল্যানমূলক কাজ করছে। আগামীতেও এ সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। তিনি যারা এই মহৎ কর্মকান্ডে জড়িত রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সেবাধর্মী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শীতবস্ত্র বিতরণের সময় সেপকস্ ও লেডিস ক্লাব এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...