প্রকাশিত: ১২/১২/২০২১ ১:৫১ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে রামু ১০ পদাতিক ডিভিশন।

গতকাল শনিবার (১১ ডিসেম্বর) রামু সেনানিবাসে বন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর চিত্র প্রদর্শনী “মুজিব চিরন্তন”, বিভিন্ন স্যুভেনিয়র স্টল , চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিলড্রেন ক্লাব, ইংলিশ স্কুল ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল রামুর ছাত্র-ছাত্রীগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভানেত্রী চিলড্রেন ক্লাব রামু মিসেস রাশিদা আহসান। তিনি প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরে সন্ধ্যায় দেশের প্রথিতযশা শিল্পীদের অংশগ্রহণে “মুজিব চিরন্তন” নামে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, স্থানীয় সাংসদ জনাব সাইমুম সরোয়ার কমলসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer