প্রকাশিত: ২৩/১১/২০২১ ৮:৪৮ পিএম , আপডেট: ২৩/১১/২০২১ ৮:৫০ পিএম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দরিদ্র ও দুস্থ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) কক্সবাজার জেলার উখিয়া উপজেলা স্টেডিয়ামে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৬০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেন।

রামু সেনানিবাস সূত্র হতে জানা যায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন স্থানীয় রোগীদের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করছে। উল্লেখ্য, পর্যটন নগরী কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবাসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। সেনাবাহিনীর এধরনের কার্যক্রমকে স্থানীয় জনগণ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ জন সাধুবাদ জানিয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...