উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৮/২০২২ ২:৩৭ পিএম

র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সন্ত্রাস, জলদস্যু ও জঙ্গিদমনে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছে। দেশ এখন জঙ্গিমুক্ত। জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে কক্সবাজারে র‍্যাব-১৫ কার্যালয়ে ‘নবজাগরণ অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

র‍্যাবের ডিজি বলেন, মাদক নির্মূলে র‍্যাব নিরলস ভৃমিকা রাখছে। মাদক সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই অল্প সময়ে তা নির্মূল সম্ভব নয়। এজন্য প্রলম্বিত অপারেশন প্রয়োজন। তবে আগের চেয়ে কক্সবাজারের বর্তমান পরিস্থিতি অনেকটা ভালো। আইন-শৃঙ্খলা বাহিনী ও দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে মাদকের ডিমান্ড ও সরবরাহ বন্ধ করতে হবে। আর এজন্য র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শুধু অভিযান নয়, নানা কর্মমুখী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে।

যার কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত। একইভাবে সীমান্তবর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে অভিযানের পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- র‍্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, হোটেল সাইমনের পরিচালক মাহবুবুর রহমানসহ হোটেল-মোটেলের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সেলাই প্রশিক্ষণসহ নানা কর্মপরিকল্পনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা নারী-পুরুষ।

পাঠকের মতামত

সেন্টমার্টিনের কাছে মালয়েশিয়াগামী বোট থেকে ৬৫ জন উদ্ধার, আটক ১১ পাচারকারী

কক্সবাজারের সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ...

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে শূন্যরেখার মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী (৩০) নামে এক ...

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৩ বছরে ১০১ প্রাণহানি, নিরাপত্তায় বড় ঘাটতি

রেলওয়ে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরুর পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। ...

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...