উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ১০:২৯ এএম , আপডেট: ০৫/০৫/২০২৫ ১০:৩২ এএম
কুতুপালং বাজারে রোহিঙ্গারা বিক্রি করছেন নিষিদ্ধ পিরানহা মাছ

উখিয়া উপজেলার জনবহুল কুতুপালং বাজারে  অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাছ পিরানহা। কিছু অসাধু মাছ ব্যবসায়ী চাঁদা মাছ বলে পিরানহা ভোক্তাদের বিক্রি করছেন।

উপজেলার কুতুপালং মাছ বাজারে দেখা যায় রুপচাঁদা মাছের মতো দেখতে এই মাছকে কখনো সুন্দরী মাছ কখনো পুকুরের চাঁন্দা মাছ বলে সাধারণ ক্রেতাদের ধোকাদিয়ে বাজারে রাক্ষুসে পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে।

ক্রেতা মোহাম্মদ সাগর বলেন প্রতিদিনের ন্যায় রবিবার বাজারে মাছ কিনতে গিয়ে চোখে পড়ে সামনে বড় বড় দাঁত ওয়ালা কিছু মাছ নিয়ে কয়েকজন ব্যবসায়ী  বিক্রি করছে। তাদের কাছে গিয়ে মাছের নাম জিজ্ঞেস করতেই কখনো সুন্দরী মাছ কখনো চাঁদা মাছ বলে নাম বলতে থাকে মাছ বিক্রেতা। মূলত তারা রাক্ষুসে পিরানহা মাছ বিক্রি করছিল।

নাম প্রকাশ না করার শর্তে এক মাছ বিক্রেতা জানান, আমরা চকরিয়া থেকে তেলাপিয়া মাছের সাথে নিষিদ্ধ পিরানহা মাছ এনে দুইশো-আড়াইশো টাকা দরে বিক্রি করছি,তবে নিষিদ্ধ কিনা সেটা আমাদের জানা নেই।

পিরানহা মাছ চাষ ও বিক্রি সম্পর্কে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা  বলেন ‘পিরানহা মাছ চাষ, পরিবহন ও বিক্রি সরকার নিষিদ্ধ করেছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করে থাকি এরপরও যদি কেউ এই মাছ চাষ কিংবা বিক্রি করেন তাহলে তিনি অপরাধ করছেন এবং শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

পিরানহা মাছ খাওয়ায় স্বাস্থ্যের ক্ষতি বিষয় জানতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ সাজেদুল ইমরান (শাওন) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,পিরানহা খেলে ক্যান্সার হয় এমন ইভিডেন্স পাওয়া যায় নাই।এটা খেলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে পারে,মূত্র থলির প্রদাহ হতে পারে।

সরকারী বিধি মোতাবেক বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ নির্মূলে সংশ্লিষ্ট প্রশাসনকে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার আমাজন এলাকার রাক্ষুসে মাছ পিরানহা। হাঙ্গরের ন্যায় দাঁত বিশিষ্ট অত্যন্ত আক্রমণাত্মক এ মাছ জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানুষকেও আক্রমণ করতে পারে। এরা দলবদ্ধ আক্রমণ নিমিষেই মানুষের প্রাণ কেড়ে নিতে সক্ষম।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...