প্রকাশিত: ২৮/০১/২০২২ ৯:৪১ এএম

“হিমাঙ্কের চাদরে চলছে কনকনে শীতের মেলা,
প্রান্তিক জীবনে চলছে অসহায়ত্বের খেলা।
ঐকান্তিক প্রচেষ্টায় অসহায়ত্ব হোক কোণঠাসা,
সুবিধাবঞ্চিতদের পাশে রয়েছে আমাদের প্রত্যাশা।”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে, “Warm Touch” নামক ইভেন্ট নিয়ে, দ্বিতীয় বারের মতো সুবিধাবঞ্চিত ৮০ টি পরিবারে মাঝে কম্বল বিতরণ করেছে “প্রত্যাশা ফাউন্ডেশন”। উক্ত সংগঠন কর্তৃক পরিচালিত “সামাজিক সম্প্রীতি” প্রজেক্ট এর উদ্যোগে মূলত এই ইভেন্ট’টি পরিচালিত হচ্ছে।

সামাজিক সম্প্রীতি (Social Cohesion) প্রজেক্ট এর কো-অর্ডিনেটর মোঃ রুবেল এর সঞ্চালনায় এবং “প্রত্যাশা ফাউন্ডেশন” এর সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে ইভেন্ট উদ্বোধন ও সমাপ্ত হয়। পুরো ইভেন্ট’টি
ইভেন্ট লিডার তারেক আজাদ এবং আব্দুর রহমান ফাহিম এর নেতৃত্বে পরিচালিত হয় ।

এছাড়াও প্রত্যাশা সংগঠনের প্রতিনিধি হিসেবে সংগঠনের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,মেহেদি হাসান মহি,শাহিন আলম রিয়াদ,রকিবুল হাসান এবং বাবু শুভ তঞ্চঙ্গা উপস্থিত ছিলেন।

এই সময় সংগঠনের সভাপতি মিজানুর রহমান বলেন, মানসিক প্রশান্তি লাভের জন্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার বিকল্প নেই।আর তাই আমরা প্রতি বছরের ন্যায় এইবার ও মানুষের মাঝে উঞ্চতার ছোঁয়া ছড়ানোর মাধ্যমে তাদের মুখে হাসি ফুটাতে প্রত্যন্ত অঞ্চলে ছুটে এসেছি।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer