প্রকাশিত: ৩১/১২/২০২১ ১০:৩৬ এএম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিজয়ের মাসে গ্রাজুয়েট, উখিয়া-টেকনাফ গ্রুপের পক্ষ থেকে ২য় ধাপে ৩০ ডিসেম্বর ২০২১ইং বৃহস্পতিবার টেকনাফ উপজেলার কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ে “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-২০২১” সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে উখিয়া উপজেলার চোয়াংখালী গ্রামে প্রায় ২৫০ জনকে রক্তের গ্রুপিং করা হয়৷ ২য় ধাপেও প্রায় ২৫০ জনকে রক্তের গ্রুপিং করা হয়।

হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী উক্ত প্রোগ্রাম সকাল ৯টায় উদ্বোধন করেন। তিনি সবার উদ্দেশ্যে বলেন, ‘প্রত্যেক মানুষের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরী। আমার এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী’র উদ্যোগ নেওয়ায় আমি গ্রাজুয়েট, উখিয়া টেকনাফ কে আন্তরিক অভিনন্দন জানাই এবং সে সাথে এ ধরণের মানবসেবায় প্রত্যেককে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি।’

কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ‘একজন মানুষের রক্তের গ্রুপ জানা থাকলে যেকোন সংকট মুহূর্তে মানুষের জীবন বাঁচাতে দ্রুত সহযোগিতা করা যায়।’

গ্রাজুয়েট, উখিয়া-টেকনাফ গ্রুপের এডমিন রফিকুল কবির আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন “উখিয়া ব্লাড ব্যাংক” এবং উত্তর কানজর পাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনকে। আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন এম. এ. সাত্তার আজাদকে যিনি অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন এবং মাহবুব নেওয়াজ মুন্না, রোমানা ইয়াছমিন পুতুল সহ সকল মডারেটরবৃন্দকে।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার শাহজালাল এবং পরিষদের ডিজিটাল উদ্যোগক্তা এস এম সাবুল কাদের প্রমূখ।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...