ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৫/২০২৩ ৬:৪৪ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টে চোরাচালানের সময় অভিযান চালিয়ে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪বিজিবি)। এ সময় আটক করা হয় এক চোরাকারবারিকে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোষ্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় কোটবাজার থেকে কক্সবাজারগামী সন্দেহভাজন ১টি মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে গাড়ির সীটের নিচে কৌশলে লুকায়িত অবস্থায় আনুমানিক ২.৬৫৬ কেজি ওজনের মোট ১৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় পাচারকারী কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, আটক যুবক কুতুপালং পূর্ব পাড়া এলাকার মৃত ওমর ফারুকের পুত্র মোঃ রায়হান বিন ফারুকী (২৬)।

তিনি আরও জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিয়মিত কর/ভ্যাট ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে স্বর্ণের বার আনে।

এদিকে, আটককৃত আসামিকে মোটরসাইকেলসহ রামু থানায় সোর্পদ করে এবং আটককৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...