প্রকাশিত: ১৭/০৬/২০২১ ২:৪৪ পিএম

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানে মিয়ানমার শরণার্থী ত্রাণ কার্যক্রম (এমআরআরও) প্রকল্প পরিচালনা করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। এ প্রকল্পে প্রফেশনাল স্কিল্ড ওয়ার্কার পদে কর্মরত ছিলেন মিজানুর রহমান। গত ২১ এপ্রিল সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। সোসাইটির পক্ষ থেকে মিজানুরের পরিবারকে ২০ লাখ টাকার জীবন বিমার চেক হস্তান্তর করা হয়েছে।

গত রোববার কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে বিডিআরসিএসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহাব চেক হস্তান্তর করেন। প্রটেকটিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে সোসাইটির কর্মীদের জীবন বিমা করা রয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিডিআরসিএসের ভাইস চেয়ারম্যান নূর উর রহমান, পর্ষদ সদস্য সালাহ উদ্দীন আহমেদ, সেক্রেটারি জেনারেল ফিরোজ সালাহ উদ্দীন, এআরআরওর হেড অব অপারেশন ও পরিচালক এম এ হালিম, ইকরাম এলাহী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer