প্রকাশিত: ১৮/০৯/২০১৬ ৮:২৫ পিএম

monir-khan-pic-jhenaidah-2-max-width-640-max-height-480ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ঈদ পরবর্তী ১৬ই সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বর এই তিন দিন মহেশপুরের থানা-পৌরসহ সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি দেখা  ও কুশল বিনিময় করেন।

এসময় মহেশপুরের কাজীরবেড়, নাটিমা, বাঁশবাড়ীয়া, সামান্তা, পান্তাপাড়া, শ্যমকুড়, ন্যপা, যাদপপুর ও মান্দারবাড়িয়াসহ বিভিন্ন এলাকার মানুষ মনির খানকে একনজর দেখার জন্য ভিড় করে করে। মনির খানও তাদেরকে কাছে পেয়ে আবেগে অপ্লুত হয়ে পড়েন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের জন্যই কাজ করে যেতে চাই। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে।

আমি গানের মানুষ। গানের মাধ্যমেই আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি। আর এত ভালোবাসা নিয়ে আমি রাজনীতির মাধ্যমেও আপনাদের সঙ্গে চলতে চায়। সুস্থ ধারার রাজনীতি নিয়েই সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাব।

মনির খান আরো বলেন, মহেশপুর কোটচাঁদপুরের সকল মানুষের ভালোবাসা নিয়ে দলের অভ্যন্তরিণ সকল কোন্দল বিভেদ ভুলে সকলকে সামনে এগিয়ে নিয়ে যাবো।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...