প্রকাশিত: ১৪/০২/২০২০ ২:০৭ পিএম , আপডেট: ১৪/০২/২০২০ ২:২৭ পিএম

ফের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক দালালসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, ‌‘একটি মানবপাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের সাবরাং এলাকায় জমায়েত করেছে। এমন খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে নৌকার জন্য অপেক্ষামান ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন দালাল রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ১৩৮ যাত্রী নিয়ে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ১৫ জনের লাশ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...