প্রকাশিত: ১৪/১১/২০১৭ ৮:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

নতুন করে রোহিঙ্গা সমস্যার সৃষ্টির পর প্রথমবারের মতো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) প্রধানরা বৈঠকে বসছেন আজ মঙ্গলবার। মিয়ানমারের রাজধানী নেপিডোতে দুই দেশের মধ্যে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সীমান্ত সম্মেলন।
চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

নতুন করে রোহিঙ্গা সংকট শুরুর পর মিয়ানমার বাহিনীর হেলিকপ্টার বেশ কয়েকবার আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশ সীমানায় ঢুকে যাওয়ার খবর রয়েছে। বিষয়টি নিয়ে বিজিবির তরফ থেকে প্রতিবাদও জানানো হয়। এবার বিষয়টি উঠবে দুই দেশের সীমান্ত বাহিনীর প্রধানের বৈঠকে। জানা গেছে, বৈঠকে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা এ দেশে আসার কারণে কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তাও জানানো হবে বাংলাদেশের তরফ থেকে। বিজিবি জানায়, সম্মেলনে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত লঙ্ঘন, অনুপ্রবেশ, সীমান্ত এলাকায় নির্বিচারে গুলি চালানো, সীমান্তে সামরিক বাহিনীর চলাচল, মাইন স্থাপন, পুঁতে রাখা মাইন ও বিস্ফোরক অপসারণ।

গতকাল দুপুরে বিজিবি প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদল মিয়ানমারের উদ্দেশে রওনা দেয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এবং মিয়ানমার পুলিশ ফোর্সের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো সুয়ি উইনের নেতৃত্বে ১৫ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্ট গার্ডের কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
অন্যদিকে মিয়ানমার প্রতিনিধিদলে মিয়ানমার পুলিশ ফোর্স (এমপিএফ) এবং বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা, সে দেশের পররাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মাদক ও কাস্টম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

সম্মেলনের পাশাপাশি মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং চিফ অব মিয়ানমার পুলিশ ফোর্সের সঙ্গে বিজিবি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...
Single Page Footer