ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১২/২০২৫ ৯:১৩ এএম

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে পানি ভর্তি গর্তে পড়ে মোহাম্মদ নোমান ও জান্নাতুল ফেরদৌস নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাহারবিল ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ নোমান উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার আবদুল মাবুদের ছেলে ও একই এলাকার বেলাল উদ্দিনের শিশু মেয়ে শিশু জন্নাতুল ফেরদৌস। তাদের উভয়ের বয়স পাঁচ বছর।

নিহত শিশু নোমানের দাদা নুরুছ শফা বলেন, গত কয়েকদিন আগে বাড়ির পাশে উঠান থেকে মাটি কাটা হয়। এতে বড় এক গর্তের সৃষ্টি হয়। এই গর্তে পানি জমে ছোট্ট পুকুরের মতো সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নোমান ও জন্নাতুল ফোরদৌস ওই গর্তের পাশে খেলা করছিলো। খেলতে গিয়ে হঠাৎ করে দুইজন ওই পানি ভর্তি গর্তে পড়ে যায়। দূর থেকে ঘটনাটি কন্যা শিশু জন্নাতুল ফেরদৌসের মা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে। পরে তাদের দুজনকে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাহারবিল ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি মেম্বার আজিজুল হক প্রকাশ সোনা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করছি। বিষয়টি চকরিয়া থানার ওসিকে জানানো হয়েছে। দুই শিশু পানি ভর্তি গর্তে পড়ে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের দাফনের প্রস্ততি চলছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer