ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/১২/২০২৫ ৪:৩৯ পিএম

দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরানোর দায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কোনো ব্যাংক অধিগ্রহণের পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৭ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০ শতাংশের বেশি হয়ে দাঁড়িয়েছে। তবে এ অবস্থায় কোনো ব্যাংককে অধিগ্রহণ করা হবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দায়িত্ব। প্রয়োজনে আইনি পদক্ষেপ নিয়ে টাকা আদায় নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে রেমিট্যান্সপ্রবাহ নিয়ে কথা বলতে গিয়ে আরিফ হোসেন খান জানান, ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩৮ কোটি ১০ লাখ ডলার।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
তিনি আরও জানান, ১৪ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ডলার রেমিট্যান্স।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, যা চলতি অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে অক্টোবরে এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া আগস্টে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer