প্রকাশিত: ০৮/০৮/২০২১ ১:৫৭ পিএম

এম ফেরদৌস (উখিয়া কক্সবাজার)
উখিয়ায় জন চলাচলের পাশাপাশি বেড়েছে যান চলাচলও। প্রায় নির্বিঘ্নে চলাচল করছে মানুষ।

সংক্রমণও ঊর্ধ্বমুখী কোনো কোনো ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও।

চলমান কঠোর বিধি-নিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর কথা থাকলেও তা মানছে না কেউ।

আর ১১ আগস্ট থেকে বিধি-নিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। তবে এর আগেই যেন শিথিল হয়ে গেছে বিধি-নিষেধ।

রবিবার (৮ ই আগস্ট) উখিয়া সদর ও কোর্ট বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

সড়কে এনজিও’র প্রাইভেট গাড়ি ও মাইক্রোবাসের সংখ্যা স্বাভাবিক সময়ের মতোই। সংখ্যায় খুবই কম হলেও সিএনজিচালিত অটোরিকশা অহরহ।

বিভিন্ন সড়কে পুলিশের তল্লাশি ও চেকপোস্ট দেখা যায়। তবে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন তৎপরতা দেখা যায়নি। লকডাউনের প্রথম দিনগুলোর মতো জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়নি বাইরে বের হওয়া মানুষদের। কারণে-অকারণে বাইরে বের হওয়া মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানতেও রয়েছে অনীহা। অনেককেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াতে দেখা গেছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...