
প্রতিহিংসা পরায়ণ হয়ে উখিয়ার একজন আওয়ামী লীগের নাম ব্যবহারকারী শীর্ষ নেতা আমার বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে অব্যাহত মিথ্যাচার ও মরহুম পিতার নাম ধরে গালিগালাজ করে যাচ্ছেন।
মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত এই নেতার উদ্দেশ্যপ্রণোদিত আচরণ নতুন নয়, উনার আপন সহোদর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেতে আছেন ভিত্তিহীন প্রচারণায়।
উস্কানীমূলক এহেন ঘৃণিত কর্মকান্ড সুষ্ঠু ধারার শৃঙ্খল রাজনীতির জন্য অমঙ্গলজনক।
জনতার ম্যান্ডেন্টে জনপ্রতিনিধি হয়েছি জনপদের সেবায় নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখতে, এবং যতদিন রাব্বুলামীন সুযোগ দেন ততদিনই তাই করে যাবো।
পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ কে দৃঢ়চিত্তে হৃদয়ে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অর্পিত দায়িত্ব সুন্দর ও সততা এবং নীতির দায়বদ্ধতায় পালন করে আসছি অদ্যাবধি।
জনগণের ভালোবাসা ও দলের প্রতি আনুগত্যের কারণেই আমার বিরুদ্ধে সৃষ্টি হওয়া ষড়যন্ত্রের নীল চক্রান্ত প্রতিবারই মহান আল্লাহর রহমতে বাস্তবায়ন হয়নি এবং আমার দৃঢ় বিশ্বাস এসব ঘৃণিত চেষ্টা কখনো সফল হবে না।
যতই অবান্তর নষ্টকথার ফুলঝুরি মহামান্য এবং তাঁর স্ত্রী ও ভাইয়ের মুখ থেকে বের হোক না কেন ভিত্তিহীন এসব কথাবার্তাকে কেউ আমলে নিবে না,
কারণ মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা চেহারা আপমর জনগণ ভালোই বুঝেন।
নিন্দুকের সুবুদ্ধির উদয় হোক,
জনতা জেনে রাখুক
আমি আমৃত্যু তাদেরই একজন….
জাহাঙ্গীর কবির চৌধুরী,
চেয়ারম্যান, রাজাপালং ইউনিয়ন পরিষদ,
ও সাধারণ সম্পাদক,
উখিয়া উপজেলা আওয়ামী লীগ।

পাঠকের মতামত