প্রকাশিত: ২৮/১২/২০১৯ ২:০৯ পিএম , আপডেট: ২৮/১২/২০১৯ ২:১১ পিএম

দীর্ঘ ২ মাস ১০ দিন নিখোজঁ থাকার পর জাহেদ আলম (৩০) এর কংকাল উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে এলাকায় তোলপাড়া সৃষ্টি হয়েছে। কেউ বলছে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে, আর কেউ বলছে ইয়াবা সংক্রান্ত বিরোধ ছাড়াও ডাকাতের কবলে পড়ে মারা গেছে। রাজাপালং ইউনিয়নের অজ পাড়া গাঁ দোছরী মালিয়ার কূল গ্রামের বাসিন্দা জাহেদ আলমের পিতা শাহ্ আলম জানায়, তার ছেলে কোন অবৈধ অনৈতিক কাজে লিপ্ত ছিল না। ঐ দিন ভোরে সে গাছ কাটাঁর জন্য জঙ্গলে যাওয়ার পর থেকে নিখোজঁ হয়ে যায়। তার ছেলে কে সম্ভাব্য সকল জায়গায় খোঁজা খুজিঁ করে পাওয়া যায়নি। উখিয়া থানা অফিসার ইনচার্জ মো: আবুল মনসুর জানান, শনিবার ভোর রাতে ফকিরবাপের ঘোনা থেকে জাহেদের কংকাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...