প্রকাশিত: ২৭/০৪/২০২২ ৯:৫৩ এএম

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে সর্বোচ্চ দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।
গতকাল মঙ্গলবার(২৬ এপ্রিল) উখিয়ার অস্থায়ী সদর দপ্তরে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভায় একথা বলেন তিনি। তিনি বলেন,রোহিঙ্গারা বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে মানবিকভাবে আশ্রিত। ৮ এপিবিএন ক্যাম্পে দায়িত্ব নেওয়ার পর থেকে স্বচ্ছতার সাথে আইনশৃঙ্খলা রক্ষা করে আসছে। বাংলাদেশের আইনানুসারে অপরাধ দমনে এপিবিএন রোহিঙ্গা ক্যাম্পে সরকারের নির্দেশনা মেনে দায়িত্ব পালন করছে।
ইফতার মাহফিলের পূর্বে গত এক বছরের সফলতা গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থাপন করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো.কামরান হোসেন। এসময় মাদক,অস্ত্র(দেশি ও বিদেশি) উদ্ধারের তথ্য তুলে ধরা হয়।
গণমাধ্যমকর্মীদের মধ্যে এনটিভি’র কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু,উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ,সাধারণ সম্পাদক রতন কান্তি দে,অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানিয়ে ৮ এপিবিএন’র কাজের স্বচ্ছতার প্রশংসা করেন। এসময় বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রিন্ট মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer