উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১২/২০২৩ ১০:৪৭ এএম

শরিয়াহভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন সেবা বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (১৬ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি পত্রিকায় শরিয়াহভিত্তিক পরিচালিত কয়েকটি ইসলামী ব্যাংককে ক্লিয়ারিং হাইজ বা নিকাশ ঘর থেকে বিরত বা বিচ্ছিন্ন রাখার খবরের বিষয়ে সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের নিকাশ ঘর পরিচালিত হয় পেমেন্ট সিস্টেমস বিভাগের তত্ত্বাবধানে এবং পেমেন্ট সিস্টেমস বিভাগ হতে এধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকে সকল বাণিজ্যিক ব্যাংকসমূহের চলতি ক্লিয়ারিং সেটেলমেন্ট ছাড়াও অন্যান্য সকল ধরনের লেনদেন যেমন সরকারি সিকিউরিটিজ, কলমানি ইত্যাদি লেনদেন সম্পন্ন হয়। ফলে দিন শেষে যেকোনো স্থিতি ঋণাত্মক হতে পারে। সেক্ষেত্রে বিডি ম্যানুয়াল ১৯৪৫ এ বর্ণিত নির্দেশনা মোতাবেক ব্যাংকগুলো দিন শেষ বা পরবর্তীতে সমন্বয় করে থাকে। এটি একটি চলমান এবং নিয়মিত প্রক্রিয়া যা বহুদিন থেকেই অনুসৃত হয়ে আসছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...