প্রকাশিত: ২৫/০৯/২০২১ ১২:৪৬ পিএম , আপডেট: ২৫/০৯/২০২১ ১২:৪৭ পিএম

কক্সবাজারের একটি হোটেলে তরুণী হত্যার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত সাগরকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে র‍্যাব-১০ এর একটি তাকে গ্রেফতার করে।

র‌্যাবের দাবি, গ্রেফতার সাগর একজন সিরিয়াল রেপিস্ট (ধর্ষক)। তার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব জানান, আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২২ সেপ্টেম্বর কক্সবাজারে কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’ নামে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পরিচয় দিয়ে হোটেলের কক্ষ ভাড়া নেওয়া তরুণ পলাতক। উদ্ধারের পর পূর্নাঙ্গ পরিচয়ের স্বার্থে ময়নাতদন্ত করে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, ১৮ সেপ্টেম্বর সকালে সাগর হোটেলের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। দুই দিন পর ২০ সেপ্টেম্বর রাতে ওই তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে তোলেন তিনি। এরপর সাগর ১০৮ নম্বর কক্ষ ছেড়ে একই হোটেলের ৪০৮ নম্বর কক্ষে যান। ওই কক্ষেই তারা দুজন অবস্থান করেন।

হোটেলের ব্যবস্থাপক মনজুর আলম বলেন, কক্ষের বাতি জ্বলতে না দেখে হোটেলের কর্মচারীদের সন্দেহ হয়। ডাকাডাকি করেও সাড়াশব্দ পাওয়া যায়নি। তখন দরজা খুলে দেখা যায়, কক্ষের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ পড়ে আছে। ওই তরুণীর স্বামী পরিচয় দেওয়া সাগর পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, সাগরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। কক্সবাজার টুরিস্ট পুলিশ মামলাটির তদন্ত করছে। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...