রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বটতলী এলাকা থেকে বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিনসহ মোহাম্মদ ...

প্রেস বিজ্ঞপ্তি:
বিগত বছরের মতো এবারও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুর্গা উৎসব ও প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা হিন্দু রোহিঙ্গারা শক্তি রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সবাই একত্রিত হয়ে উৎসবটি পালন করেছে।
হিন্দু রোহিঙ্গাদের এই দুর্গাপূজা পালনে প্রশাসনসহ সংশ্লিষ্টরা নিরাপত্তা প্রদানসহ অন্যান্য সহযোগিতা করেন। এতে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও ও শক্তি কক্সবাজার’র পরিচালক উজ্জ্বল সেন নেতৃত্বে ছিলেন।
পাঁচদিনের উৎসব শেষে বিজয়া দশমিতে প্রতিমা বিসর্জন দেন হিন্দু রোহিঙ্গারা। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন দেয়া হয়।
এসময় হিন্দুদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত