ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ৯:১৯ এএম

ফরিদপুরের কোতোয়ালি থানার ভাঙা রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এক্সরে করে দেখা যায় তার পেটের ভেতর থেকে ২ হাজার ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ১০ হাজার টাকা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

র‍্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙা রাস্তার মোড়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. এনায়েত উল্লাহ নামের এক যাত্রীকে আটক করা হয়। তিনি কক্সবাজারের উখিয়ার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, এনায়েত উল্লাহকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট খেয়ে পেটে বহন করছিলেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এক্সরে করার পর তার পেটের ভেতর প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকের সহায়তায় বিশেষ পদ্ধতিতে আসামির শরীর থেকে ৪৪টি কালো চকোলেট সদৃশ ছোট প্যাকেট বের করা হয়। এসব প্যাকেট খুলে মোট ২ হাজার ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক এনায়েত উল্লাহ একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদউজ্জামান বলেন, আটক হওয়া ব্যাক্তির বিরুদ্ধে র‍্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer