উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/১১/২০২৫ ৭:২০ পিএম

শেফাইল উদ্দিন
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘ঈদগাঁও প্রেস ক্লাব’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম। সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন সদস্য আজিজুর রহমান রাজু।

সভায় আরও উপস্থিত ছিলেন—সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক এম. আবু হেনা সাগর,
সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু,অর্থ সম্পাদক ওসমান গনি ইলি,সহ-অর্থ সম্পাদক এম. ছরওয়ার সিফা,
ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান,
ক্রীড়া বিষয়ক সম্পাদক আলা উদ্দিন,মিডিয়া ও প্রচার সম্পাদক কাউছার উদ্দিন শরিফ,এবং সদস্য এনামুল হক প্রমুখ।

সভায় সদস্য নবায়ন, অফিস উদ্বোধন, ক্লাবের উন্নয়ন ও সংস্কার, এবং আগামীর বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের সার্বিক অগ্রগতি ও পেশাদার সাংবাদিকতার উৎকর্ষ সাধনে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...