প্রকাশিত: ১৯/০৭/২০২২ ১২:১০ পিএম , আপডেট: ১৯/০৭/২০২২ ১২:১০ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার পর নিজ মন্ত্রণালয়ের সব দফতরে এসি ও অপ্রয়োজনীয় বাল্ব ব্যবহার বন্ধ করে দিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে কর্মস্থলে এসে প্রত্যেকটি দফতরে ঘুরে ঘুরে সবাইকে এসি ও অপ্রয়োজনীয় বাল্ব বন্ধের নির্দেশনা দেন তিনি।

সকালে একাধিক ছবি পোস্ট করে প্রতিমন্ত্রী পলক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, সকালে অফিসে এসে আইসিটি বিভাগের প্রত্যেকটি দফতরে ঘুরে ঘুরে অপ্রয়োজনীয় সকল বৈদ্যুতিক বাল্ব ও এসি বন্ধের জন্য নির্দেশনা দিয়েছি।

সবার উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা আমাদের মূল্যবান জাতীয় সম্পদ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হই।

বিদ্যুৎ সাশ্রয় ও ভবিষ্যতে সমূহবিপদের হাত থেকে রক্ষা পেতে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এই সিদ্ধান্ত হয়। তারমধ্যে রয়েছে- সারাদেশে প্রতিদিন দেড় থেকে দুই ঘণ্টা লোডশেডিং, সপ্তাহে এক দিন পাম্প বন্ধ, রাত ৮টার পর মার্কেট বন্ধ, ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ মসজিদে নামাজের সময় ছাড়া এসি ব্যবহার না করার জন্যও বলা হয়েছে।

অবশ্য এমন সিদ্ধান্ত নেওয়ার পর সরকারি অফিসগুলোতে বিদ্যুৎ বেশি ব্যবহার হয় বলে সমালোচনা শুরু করেন। বিশেষ করে একেকটি অফিসে বিপুল উচ্চক্ষমতাসম্পন্ন এসি ব্যবহার হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেকেই সমালোচনা করছেন। সুত্র: ঢাকামেইল

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer