আজিজুল হক রানা, সীমান্ত প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ১০/১২/২০২২ ৭:০৭ পিএম , আপডেট: ১০/১২/২০২২ ৭:২১ পিএম

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সিলেট জেলা শাখার পক্ষ থেকে সম্মাননায় ভূষিত হলেন বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল একশান অব ভলান্টারি এপোর্টস(সেভ)।

সিলেট জেলার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে আর্থ-মানবতার সেবায় নিয়োজিত হওয়ার
স্বীকৃতি-স্বরুপ “১০ ডিসেম্বর” আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিলেট মহানগর আম্বরখানা হোটেল ব্রিটেনিয়া সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেসরকারী উন্নয়ন সংস্থা সেভ’র উপ-পরিচালক আতিকুল ইসলাম চৌধুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর ও গ্লোবাল ট্রেনিং সেন্টার উখিয়া’র সিইও শাহনেওয়াজ চৌধুরী, “অধিকার বাস্তবায়ন কমিটি(অবাক)” এর আহবায়ক লায়ন ইঞ্জিনিয়ার রবিউল হাসানকে মানবাধিকার বিষয়ক সংস্থা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সিলেট জেলা শাখার পক্ষ থেকে সম্মানসূচক সীকৃতি স্মারক প্রদান এবং সার্বিক সহযোগিতার জন্য বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংগঠনের সভাপতি খুররাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত মানবাধিকার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব মাশুক উদ্দিন আহমেদ, উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর কমিটির সকল সদস্যবৃন্দ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।


উল্লেখ্য-চলতি বছরে সিলেটে বহমান প্রলংকারী বন্যায় প্রায় ৮০ভাগ অঞ্চল পানির নিচে তলিয়ে যায়। সংকটে পড়ে হাজারো মানুষ, পশুপাখি,গাছপালা। আর্ত-মানবতার ডাকে সাড়া দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এ্যাকশান অব ভলান্টারী এপোর্টস (সেভ) এর পক্ষ থেকে অর্ধ-মাস ব্যাপী বন্যার্তদের মাঝে ঔষুধ, খাদ্য-সামগ্রী, হাইজিন কিট, নন-ফুড আইটেম সহ প্রায় কোটি টাকার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এ সময় বন্যায় আটকে পড়াদের উদ্ধার কাজেও সহযোগিতা করেন সেভ’র সেচ্ছাসেবকগণ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...