প্রকাশিত: ৩০/০১/২০২০ ১১:৫৪ এএম , আপডেট: ৩০/০১/২০২০ ১১:৫৫ এএম

বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় আবারও শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্র-ভিত্তিক এয়ার ভিজ্যুয়ারের তথ্যে চিত্র ফুটে উঠেছে। সকাল সাড়ে দশটার কিছু পর ইনডেক্সে ঢাকার পর দ্বিতীয় ও তৃতীয় দূষিত শহরের তালিকায় ছিল যথাক্রমে মিয়ানমারের ইয়াঙ্গুন ও নেপালের কাঠমাণ্ডু। এরপরই ছিল পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লী ও আফগানিস্তানের কাবুল।

তাদের তথ্য মতে, সকাল সাড়ে দশটায় আজ ঢাকার বায়ুতে সবচেয়ে ক্ষতিকর অতিসূক্ষ্ম ধূলিকণা PM2.5 এর পরিমাণ রয়েছে প্রতি ঘনমিটারে ৩৭০ মাইক্রোগ্রাম। যেটিকে বিপজ্জনক। এমন পরিস্থিতিতে একান্ত প্রয়োজন ছাড়া নগরবাসীর ঘর থেকে বের না হওয়া, ঘরের জানালা বন্ধ রাখা, সাইকেল বা মোটরসাইকেল না চালানো উচিত। বের হলে মাস্ক ব্যবহার করা যেতে পারে।

সাধাণত ৫০ একিউআই পর্যন্ত বায়ুমানকে ভালো বলে ধরে নেয়া হয়। আর সেটি ১৫০ মাইক্রোগামের উপরে গেলে সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর হয়ে ওঠে। তাহলে ঢাকার বায়ু দূষণের মাত্রা সহজেই অনুমেয়।

তবে, বেলা বাড়ার সাথে সাথে বায়ু দূষণের মাত্রা কিছুটা কমতে দেখা গেছে। এতে ঢাকার অবস্থান শীর্ষে থাকলেও পরবর্তী স্থানগুলোতে পরিবর্তন লক্ষ্য করা গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...