বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৩/০৮/২০২২ ৭:৫৮ পিএম , আপডেট: ২৩/০৮/২০২২ ৭:৫৮ পিএম

কক্সবাজার বিমানবন্দরে এক নারীসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ তিন লাখ ১৮ হাজার টাকাসহ সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

আটক রোহিঙ্গারা হলেন- মৃত নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ নূর, আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আয়াছ, মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হক, আব্দুল শুক্কুরের ছেলে রবি আলম, আবু তাহেরের ছেলে মোহাম্মদ নূর, নুর আলমের ছেলে ওসমান, আব্দুর শুক্কুরের ছেলে আবু বক্কর সিদ্দিক, মৃত সলিমুল্লাহর ছেলে রেজাউল করিম, নুরুল আমিনের ছেলে মোহাম্মদ আজিজ, দিন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফয়সাল ও আব্দুস শুক্কুরের মেয়ে রহিমা। তারা সবাই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তাদের থেকে উদ্ধার হওয়া টাকা ও আইডি কার্ড
কামরান হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে কক্সবাজার বিমানবন্দরে কনকোর্স হলের সামনে ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে তাদের গতিবিধি সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে স্বীকার করে তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ইউএস বাংলার দুটি, নভোএয়ারের দুটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি টিকেটসহ সাংবাদিকের দুটি ভুয়া পরিচয়পত্র ও আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ড পাওয়া গেছে।

তিনি জানান, কেন তারা ঢাকা যাচ্ছিল সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer