সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৪/১০/২০২৫ ৭:৪৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুই অভিযানে মোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর সদস্যরা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, সোমবার (১৩ অক্টোবর) রাতে উখিয়ার পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল কাটাখাল মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। মিয়ানমার দিক থেকে আসা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা পোটলা ফেলে পালিয়ে যায়।

পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে হ্নীলা বিওপির রাডারে দুই ব্যক্তিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। টহলদল দ্রুত জালিয়াপাড়া সুইচ গেইট এলাকায় ফাঁদ পাতে। এক পর্যায়ে চোরাকারবারীরা হাতে থাকা কালো প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে গেলে, সেখান থেকে আরও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাগুলো উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, বরং চোরাচালান ও মাদক প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...